জামালপুরে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত

জামালপুরে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
আটক করা বাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ।

শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামের উফেজা বেগম ও তার ছেলের স্ত্রী ফরিদা বেগম।

এ সময় বাসসহ চালকের সহযোগীকে আটক করলেও চালক পালিয়ে যান।

পুলিশ জানায়, সকালে বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন উফেজা ও ফরিদা। এ সময় খাগড়াছড়ি  থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী বাসটি ঠাকুর পাড়া এলাকা অতিক্রম করার সময় দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, হাইওয়ে পুলিশ এ ঘটনায় বাসের এক হেলপারকে আটক করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad