কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের চাকা খুলে পড়ার পর সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে।
কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ঢাকাগামী উড়োজাহাজটির একটি চাকা খুলে পড়ে।
এরপর উড়োজাহাজের পাইলট ঢাকার বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) বার্তা পাঠিয়ে জরুরি অবতরণের অনুরোধ জানান।
বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বন্ধ করে দেয়।
পরে বেলা ৩টা ১০ মিনিটে বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। জরুরি অবতরণের জন্য বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল।


