দুর্গাপূজার নিরাপত্তা, চাঁদাবাজি বন্ধে এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী বাছাইয়ে গুরুত্ব ও দলীয় শৃঙ্খলা রক্ষার তাগিদ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দুর্গাপূজার নিরাপত্তা, চাঁদাবাজি বন্ধে এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
Advertisement
Advertisement

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে দলীয় সংসদ সদস্যদের (এমপি) কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য একক প্রার্থী বাছাই এবং সংসদ সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়মের অভিযোগ যাতে না ওঠে, সে বিষয়ে সতর্ক করেছেন তিনি।

রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্যের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বৈঠক শেষে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম টাইমস অব বাংলাদেশকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গাপূজার নিরাপত্তা, উৎসব ঘিরে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী নির্বাচনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যেসব এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে, সেসব ক্ষেত্রে সংসদ সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন

একই সঙ্গে কোনো সংসদ সদস্য বা তার অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ উঠলে এবং তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন অনিয়মে জড়াতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও প্রভাবমুক্ত রাখার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলীয় নেতাদের মধ্যে সমন্বয় নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলার তাগিদ দেওয়া হয়। জনগণের কাছে গ্রহণযোগ্য ও যোগ্য প্রার্থীকে এককভাবে মনোনয়ন দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্গাপূজাসহ সংসদ সদস্যদের কয়েকটি বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক তৎপরতা বৈঠকের আলোচ্যসূচিতে ছিল কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, বিষয়টি আলোচনায় আসেনি। তবে সার্বিক পরিস্থিতিতে দল সতর্ক অবস্থানে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad