৪৮ ঘন্টার জন্য সড়ক অবরোধ স্থগিত, বন্ধ সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র

৪৮ ঘন্টার জন্য সড়ক অবরোধ স্থগিত, বন্ধ সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে অনির্দিষ্টকালের জন্য ডাকা সড়ক অবরোধ ৪৮ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

একই সঙ্গে পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকাল ৫টার মধ্যে সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার সকালে সাজেকের উজো বাজার এলাকায় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন অবরোধের সমর্থকেরা। পরে তারা সড়কে বসে আন্দোলন করেন। অবরোধের কারণে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল।

বিবৃতিতে বলা হয়, প্রশাসনের অনুরোধে চার দফা শর্তে ৪৮ ঘণ্টার জন্য সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে। শর্তগুলো মানা না হলে ৪৮ ঘণ্টা পর আবারও অবরোধ কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

চার দফা শর্তের মধ্যে রয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে হবে,  জেএসএসের সদস্যরা কাউকে মৃত্যুর হুমকি দিতে পারবেন না, সেনা প্রশাসন সাধারণ নিরীহ মানুষের বাড়িঘরে তল্লাশি চালাতে ও তাদের হয়রানি করতে পারবে না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad