রমজান কবে শুরু হতে পারে, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

রমজান কবে শুরু হতে পারে, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সংযুক্ত আরব আমিরাতে রমজান শুরু হতে পারে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি। দেশটির জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। সে হিসাবে দুবাইসহ বিশ্বের মুসলিমদের জন্য রমজান আসতে বাকি আর চার চন্দ্র মাস।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।

পরদিন রোববার সন্ধ্যায় খালি চোখেও চাঁদের দেখা মিলতে পারে। ফলে সোমবার জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হতে পারে। সে অনুযায়ী, ৯ মার্চ অথবা ১০ মার্চ উদযাপিত হতে পারে ঈদুল ফিতর।

তবে জমাদিউল আউয়ালের চাঁদ দেখা নিয়ে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব কিছুটা ভিন্নমত দিয়েছে। শারজাহ বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রের মতে, রোববার সূর্যাস্তের পর খালি চোখ বা প্রচলিত টেলিস্কোপে চাঁদ দেখা যাবে না, তবে অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তির সাহায্যে এটি শনাক্ত হতে পারে।

তাই যেসব দেশ সরাসরি খালি চোখ বা টেলিস্কোপে দেখা চাঁদের ওপর নির্ভর করে, তাদের ক্ষেত্রে জমাদিউল আউয়াল মাস ১৩ অক্টোবর থেকে শুরু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার পরেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad