গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক রাহুল গান্ধীর

গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক রাহুল গান্ধীর
ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বিরোধী জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’-এর (ইন্ডিয়া) নেতা, সংসদ সদস্য, শিক্ষার্থী প্রতিনিধি এবং নাগরিক সমাজের কর্মীদের নিজ বাসভবনে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার গণতন্ত্র রক্ষায় চলমান আন্দোলনে সব পক্ষ ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কংগ্রেসের সাবেক সভাপতি রাজনৈতিক দল ও আন্দোলনকর্মীদের মধ্যে ব্যাপক সংহতির ওপর জোর দেন। রাহুল গান্ধী মন্তব্য করেন, ‘সব বিক্ষোভই এক।’

তিনি আর জানান, বৈঠক শেষে অংশগ্রহণকারীরা যৌথভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন এবং দেশের সামনে তাদের সম্মিলিত অবস্থান তুলে ধরবেন।

বিশেষ সূত্রের বরাতে জানা গেছে, ৫ সুনেহরি বাগ রোডে রাহুল গান্ধীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দেশজুড়ে বিক্ষোভের একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কথিত ‘ভোট চুরি’র বিরুদ্ধে আন্দোলন জোরদার করা এবং নির্বাচনে অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি আরও জোরালো করার বিষয়টি এই বৈঠকের মূল আলোচনায় গুরুত্ব পাবে।

আরও পড়ুন

এর একদিন আগে, সোমবার নয়াদিল্লির কেন্দ্রস্থলে ‘গণতন্ত্রের জন্য পদযাত্রা’ কর্মসূচি পালন করেন বিরোধী জোটের নেতারা। কর্মসূচি চলাকালে ভগবান দাস রোডে পুলিশের প্রাথমিক নিরাপত্তাবেষ্টনী ভেঙে তারা ভারতের সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে যান।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব এবং বিভিন্ন বামপন্থী দলের শীর্ষ নেতারা একসঙ্গে কথিত নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে শীর্ষ আদালতে একটি আইনি আবেদন জমা দেন। এই আবেদনে ভারতের নির্বাচন কমিশন ও শীর্ষ নির্বাচন কমিশনারদের বিবাদী করা হয়েছে।

বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন উল্লেখ করে ভারতের প্রধান বিচারপতি বিরোধী নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুরোধ নাকচ করেন। এরপরই তারা আদালতে এই লিখিত আবেদনটি জমা দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad