সিনিয়র সাংবাদিক আমীর খসরু আর নেই। শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
আমীর খসরু কর্মজীবনে দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই’তে স্টাফ রিপোর্টার এবং ভয়েস অব আমেরিকার করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।
রোববার লালমাটিয়া মসজিদ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আমীর খসরুর মরদেহ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


