বিওয়াইডির গ্রিন ড্রাইভ উদ্যোগে পাঁচ শতাধিক গাছ রোপণ

বিওয়াইডির গ্রিন ড্রাইভ উদ্যোগে পাঁচ শতাধিক গাছ রোপণ
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘গ্রিন ড্রাইভ’ উদ্যোগের আওতায় পাঁচ শতাধিক গাছ রোপণ করেছে বিওয়াইডি বাংলাদেশ।

শনিবার রাজধানীর সানভ্যালি গ্র্যান্ড সার্কেলে সানভ্যালি কমিউনিটির সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির মাসব্যাপী এ প্রচারাভিযানের সমাপ্তি হয়।

সেপ্টেম্বরে ‘ড্রাইভ টুডে, গ্রো টুমরো’ স্লোগানে পরিচালিত এ কর্মসূচির আওতায় বিওয়াইডির বিভিন্ন আউটলেটে প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ রোপণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় পাঁচ শতাধিক গাছ রোপণ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটো সেলস বিভাগের উপমহাব্যবস্থাপক কেতসু ঝাং, সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান।

অনুষ্ঠানে কেতসু ঝাং বলেন, বাংলাদেশের বাজার বিওয়াইডির জন্য গুরুত্বপূর্ণ এবং এ দেশে নতুন জ্বালানিচালিত যানবাহনের (এনইভি) ইকোসিস্টেম গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে বিওয়াইডির কার্যক্রম শুধু গাড়ি বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়।

আরও পড়ুন

প্রতিষ্ঠানটি দেশের নতুন জ্বালানিচালিত যানবাহন খাতের বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি যেসব কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করছে, সেখানকার মানুষের জন্যও অবদান রাখতে চায়। এ কারণেই গ্রিন ড্রাইভের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ।

আমিদ সাকিফ খান বলেন, বিওয়াইডির নামের সঙ্গে নতুন জ্বালানিচালিত যানবাহন, প্রযুক্তি ও উদ্ভাবনের বিষয়গুলো জড়িত। তবে টেকসই উন্নয়নের ধারণা শুধু যানবাহনের মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্রিন ড্রাইভের মূল ভাবনাও সেটিই।

এ উদ্যোগের সাফল্য শুধু কতগুলো গাছ লাগানো হয়েছে, তা দিয়ে বিবেচনা করার বিষয় নয়। বরং ছোট ছোট দায়িত্বশীল উদ্যোগ সম্মিলিতভাবে বড় পরিবর্তন আনতে পারে—এমন সচেতনতা তৈরি করাও এর লক্ষ্য।

বিওয়াইডির বৈশ্বিক লক্ষ্য ‘কুল দ্য আর্থ বাই ওয়ান ডিগ্রি সেলসিয়াস’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে দীর্ঘমেয়াদে গ্রিন ড্রাইভ কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad