ফরহাদ ও নাহিদুলের মামলায় শুনানি ৬ ডিসেম্বর

ফরহাদ ও নাহিদুলের মামলায় শুনানি ৬ ডিসেম্বর
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মেহেরপুরে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তারিক মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৬ ডিসেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এদিন সকাল ১০টার পর ফরহাদ হোসেন ও একেএম নাহিদুল ইসলামকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে অন্য একটি মামলায় গ্রেপ্তার ফরহাদ হোসেনকে এই মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে প্রসিকিউশন। ওই আবেদনের শুনানি শেষে ২০২৫ সালের ২৪ আগস্ট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফরহাদ হোসেনের বিরুদ্ধে মেহেরপুরের বিভিন্ন থানায় তিনটি এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে ঢাকায় তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়।

এর মধ্যে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন ফরহাদ হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad