ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪৭

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪৭
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৪৭, ওয়ারীতে ৫৬, মতিঝিলে ৬৭, তেজগাঁওয়ে ৭০, মিরপুরে ১০১, গুলশানে ২৯, উত্তরা বিভাগে ৪৭ এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।

অভিযানকালে ২টি রামদা, ৩টি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১ হাজার পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেনসিডিল, নগদ ১৬ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad