‘গণবোমা’ হামলার হুমকি, ব্র্যাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘গণবোমা’ হামলার হুমকি, ব্র্যাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন
Advertisement
Advertisement

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা’ হামলার হুমকির ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মঙ্গলবার সকাল থেকে পুলিশ বাড়ানো হয়েছে।

একটি ই-মেইল বার্তায় মঙ্গলবার বোমা হামলা হবে, এমন হুমকির পরিপ্রেক্ষিতে এ নিরাপত্তা বাড়ানো হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সেখানে পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, থানা পুলিশের পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টির তদন্ত করছে। গত রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের আইডি থেকে এক ইমেইল বার্তায় এই হুমকি দেওয়া হয়। ইমেইলে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় একাধিক বোমা হামলা হবে।

ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখ যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর বেলা ১১টার দিকে এই হামলা করা হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, ইমেইলে হুমকি পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সতর্কতামূলক বার্তা পাঠিয়ে সবার সহযোগিতা চেয়ে মেইলটি ফরোয়ার্ড করেছে ব্র্যাক কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad