ওয়াহাজ-ইয়ুমনার ‘তেরে বিন ২’ নিয়ে নতুন খবর

ওয়াহাজ-ইয়ুমনার ‘তেরে বিন ২’ নিয়ে নতুন খবর
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মুরতাসিম ও মীরাব চরিত্রে ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদির ফেরার অপেক্ষায় আছেন ভক্তরা। এবার সেই অপেক্ষার অবসান হতে পারে শিগগিরই।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে ‘তেরে বিন ২’-এর শুটিং শুরু হতে পারে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শেষ দিকে দ্বিতীয় সিজনের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিংয়ের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান এখনো তারিখটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

সম্প্রতি মাহিরা খানের সঙ্গে ‘মিটিং দে বাওয়ে’-এর কাজ শেষ করেছেন ওয়াহাজ। অন্যদিকে ‘ক্যাফে ফিরাক’-এর প্রস্তুতি নিচ্ছেন ইয়ুমনা। এতে আহাদ রাজা মীরের বিপরীতে অভিনয় করবেন তিনি।

প্রথম সিজনের সাফল্যের পর ২০২৪ সালের ডিসেম্বরে ‘তেরে বিন ২’ নির্মাণের পরিকল্পনা নিশ্চিত করেন নির্মাতারা। তখন জানানো হয়, ওয়াহাজ ও ইয়ুমনা দুজনই নিজেদের চরিত্রে ফিরবেন।

তবে অক্টোবরের শুটিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই ‘তেরে বিন ২’ নিয়ে চূড়ান্ত নিশ্চিত হতে ভক্তদের নির্মাতাদের ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad