প্রথমবারের মতো বড় পর্দায় আসছে নিশো-মেহজাবীন জুটি

প্রথমবারের মতো বড় পর্দায় আসছে নিশো-মেহজাবীন জুটি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আবারও একসঙ্গে পর্দায় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এবার টেলিভিশন ও ওয়েবের জনপ্রিয় এই জুটি পা রাখছেন বড় পর্দায়।

ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে তাদের।

এর আগে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এ এই জুটিকে নিয়ে কাজ করেছেন ভিকি জাহেদ। ‘পুলসিরাত’ দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তারও।

চলতি বছরের জানুয়ারিতে ‘পুলসিরাত’ সিনেমাটি নিবন্ধিত হলেও তখন অভিনয়শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। প্রযোজক শাহরিয়ার শাকিল নিশো ও মেহজাবীনের সঙ্গে একটি ছবি প্রকাশ করার পর সিনেমাটিতে তাদের অভিনয়ের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

সিনেমাটির শুটিংয়ের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শুটিং জানুয়ারিতে শুরু হয়ে এক মাস ধরে চলার কথা রয়েছে। ফেব্রুয়ারিতে শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হবে। ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত ‘পুলসিরাত’ নিশো-মেহজাবীনের জনপ্রিয় জুটির জন্য বড় পর্দায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad