‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে’ বলা সেই পুলিশ প্রত্যাহার

‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে’ বলা সেই পুলিশ প্রত্যাহার
Advertisement
Advertisement

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’-এ কথা বলা হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াসের একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সোমবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এএসআই ইলিয়াস হোসাইন। ছবি: সংগৃহীত

সম্প্রতি উপজেলার রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে গিয়ে ওই বক্তব্য দেন ইলিয়াস হোসেন। স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার ওই বক্তব্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ভিডিওতে এএসআই ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছ না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’

এরপরই তাকে ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad