পল্লবীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

পল্লবীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

রাজধানীর পল্লবীতে অস্ত্রসহ অবস্থানকালে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেপ্তাররা হলেন মো. জনি (২৮) ও মো. পারভেজ (৩১)।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি মিরপুর বিভাগের একটি বিশেষ অভিযানিক দল জানতে পারে, রাজধানীর পল্লবী থানার বাউনিয়াবাদ আবাসিক এলাকায় কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছেন। পরে ডিবি মিরপুর বিভাগের বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে জনি ও পারভেজকে গ্রেপ্তার করে। এ সময় বাবু নামে অন্যজন দৌড়ে পালিয়ে যান।

আরও পড়ুন

তিনি বলেন, গ্রেপ্তারের পর জনির দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের কোমর থেকে একটি সচল ৯ এমএম বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ওই ম্যাগাজিনের ভেতর ৯ এমএম পিস্তলের পাঁচ রাউন্ড গুলি ছিল। অন্যদিকে, পারভেজের প্যান্টের পকেট থেকে একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়, যার ভেতর কেএফ ৭.৬৫ এর তিন রাউন্ড গুলি পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি জানান, পলাতক বাবুর হেফাজতে আরও একটি অস্ত্র ছিল। তারা দীর্ঘদিন ধরে এলাকায় দখলদারত্ব ও আধিপত্য বিস্তার করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় অস্ত্রসহ তারা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

এ ঘটনায় ডিএমপির পল্লবী থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামি বাবুকে গ্রেপ্তার এবং তার হেফাজতে থাকা অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান আকতার হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad