অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে ৫.৬০ লাখ টাকা জরিমানা

অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে ৫.৬০ লাখ টাকা জরিমানা
ছবি: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সৌজন্যে
Advertisement
Advertisement

নিত্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার ঢাকা ও ৩৮ জেলায় অভিযান চালিয়ে ৯৫টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, ৫১টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালায়। এ সময় মূল্যতালিকা হালনাগাদ ও দৃশ্যমান আছে কি না, নির্ধারিত দামের বেশি নেওয়া হচ্ছে কি না, ওজন ও পরিমাপে কারচুপি হচ্ছে কি না এবং মেয়াদোত্তীর্ণ, নকল বা ভেজাল পণ্য বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হয়।

ব্যবসায়ীদের সঠিক মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি, সঠিক ওজন নিশ্চিত এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি এবং মেয়াদোত্তীর্ণ বা ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।

ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি বিক্রেতার কাছ থেকে রসিদ সংগ্রহের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সহযোগিতা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad