সিরাজগঞ্জে নৌকা বাইচে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সিরাজগঞ্জে নৌকা বাইচে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ চলাকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় একটি নৌকা ডুবে যায়।

মঙ্গলবার বিকাল পৌনে ৬টার দিকে উপজেলার সোনতলা করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোনতলা গ্রামের ‘সোনাবাজু একতা এক্সপ্রেস’ ও বংকিরাট গ্রামের ‘নবশক্তি ফাইটার’ নামে দুটি নৌকা বাইচে অংশ নেয়। প্রতিযোগিতা চলার সময় নৌকা দুটির মধ্যে ধাক্কা লাগে। এ নিয়ে দুই নৌকার বাইচালদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

একপর্যায়ে তারা বৈঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় একটি নৌকা নদীতে ডুবে যায়। এতে নদীর দুই পাড়ে থাকা দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সংঘর্ষে দুই নৌকার অন্তত ৩০ জন আহত হয়েছেন।

নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সংঘর্ষের পর প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঐতিহ্যবাহী নৌকা বাইচ ঘিরে আয়োজিত উৎসব শেষ হয় আতঙ্ক ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad