সাভারে ধর্ষণচেষ্টার অভিযোগে হাওয়াই মিঠাই বিক্রেতা গ্রেপ্তার

সাভারে ধর্ষণচেষ্টার অভিযোগে হাওয়াই মিঠাই বিক্রেতা গ্রেপ্তার
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারের মিনি চিড়িয়াখানা এলাকায় এক যুবতীকে টেনে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম নামে এক ভ্রাম্যমাণ হাওয়াই মিঠাই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন সাভার মডেল থানার সাব-ইন্সপেক্টর মোস্তাকিম বিল্লাহ।

পুলিশ জানায়, ওই যুবতী মিনি চিড়িয়াখানায় বেড়াতে এসেছিলেন। সন্ধ্যার পর ফেরার পথে আমিনুল সুযোগ বুঝে তাকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। যুবতীর চিৎকার শুনে দর্শনার্থী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আমিনুলকে ধরে পুলিশে খবর দেন তারা।

আমিনুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাবু শেখের ছেলে। তার বয়স ৪৫ বছর। তিনি সাভারের হেমায়েতপুরে ভাড়া বাসায় থাকেন। বিভিন্ন এলাকায় ঘুরে হাওয়াই মিঠাই ও শনপাপড়ি বিক্রি করেন।

পুলিশের কাছে আমিনুল ওই যুবতীকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। মঙ্গলবার দুপুরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, ‘একজন ভ্রাম্যমাণ হকারের বিরুদ্ধে যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া যায়। পরে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। তার প্রাথমিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad