হবিগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার

হবিগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার
অতনু বণিক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই অতনু বণিকের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকালে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এর আগে মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এএসআই অতনু বণিককে থানার পুকুরপাড়ে বসে থাকতে দেখা যায়। ভিডিওতে ১০ হাজার টাকা ঘুষের বিনিময়ে এক ব্যক্তিকে মামলায় ফাঁসানোর পরিকল্পনা করার অভিযোগ ওঠে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে এলে মঙ্গলবার বিকালে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এর আগে গতকাল, ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’, বলে ভাইরাল একই থানার এএসআই ইয়াসিন হোসেনকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এএসআই অতনুর বিরুদ্ধে ভাইরাল হওয়া ভিডিওটি গত মার্চ মাসের। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad