নোয়াখালীতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নোয়াখালীতে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
গ্রেপ্তার মাদক সরবরাহকারী। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. নুরুল হক (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের বজরা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় ইয়াকুব আলীর তিনতলা বাড়ির সামনের কাঁচা রাস্তা দিয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে দ্রুত আটক করে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে এসআরবির সদস্যরা।

গ্রেপ্তার নুরুল হক সোনাইমুড়ী উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেন।

এসআরবি -১১ কমান্ডার মিঠুন কুমার কুন্ড বলেন, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: ইয়াবাসহ গ্রেপ্তার আদালতের মালখানার পুলিশ সদস্যের রিমান্ড

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad