শ্রীপুরে সন্তানের সামনে মাকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীপুরে সন্তানের সামনে মাকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে মাকে ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহীনুর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. সোহরাব হোসেন (৩৬) নেত্রকোনা সদর উপজেলার ভাসাটি গ্রামের ছেলে। তিনি মাওনা চৌরাস্তা এলাকায় পানের ব্যবসা করেন। ভুক্তভোগী নারীর (২৭) বাড়ি শ্রীপুরে।

মোহাম্মদ শাহীনুর আলম জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি এলাকার রেলিং মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

গত ২২ সেপ্টেম্বর রাতে সাড়ে ১০টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার উড়াল সেতুর নিচ থেকে এক নারীকে আশ্রয় দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে দুই শিশুসন্তানের সামনেই ধর্ষণের অভিযোগ ওঠে সোহরাব হোসেনের বিরুদ্ধে।

এই ঘটনার জেরে ওই নারী আত্মহত্যার চেষ্টা করলে গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয় তার শিশুসন্তান। ঘটনা জানাজানি হলে পালিয়ে যান অভিযুক্ত পান ব্যবসায়ী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad