তারকাদের অজানা গল্প নিয়ে আসছে ‘লং ড্রাইভ’

তারকাদের অজানা গল্প নিয়ে আসছে ‘লং ড্রাইভ’
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

তারকাদের ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প, স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আসছে নতুন শো ‘লং ড্রাইভ’। ভিন্ন ফরম্যাটের এই শো তে গাড়ির ভেতরে বসে তারকাদের সঙ্গে হবে কথোপকথন।
এতে অংশ নেবেন জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ ও কেয়া পায়েলসহ আরও অনেকে।

ক্রিয়েটিভ এজেন্সি আইডিয়া স্পেসের প্রযোজনায় নির্মিত অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। প্রচলিত স্টুডিও টকশোর পরিবর্তে গাড়িতে চলতে চলতেই অতিথিদের সঙ্গে নাবিলার স্বতঃস্ফূর্ত কথোপকথন তুলে ধরা হবে এতে।

শো’টির ভাবনা তৈরি করেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। তিনিই এর ক্রিয়েটিভ ডিরেকশনের দায়িত্বে থাকছেন। প্রযোজনা করছেন ইশতী আহমেদ।

সঞ্জয় সমাদ্দার জানান, তারকাদের জীবনের বিভিন্ন অধ্যায় উঠে আসবে ‘লং ড্রাইভ’-এ। সাফল্যের পথে তাদের যাত্রা, প্রথম গাড়ি কেনার অভিজ্ঞতা, বর্তমান গাড়ি এবং গাড়ি চালানোর সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতি নিয়ে হবে আড্ডা।

তিনি বলেন, ‘লং ড্রাইভ’ শুধু প্রচলিত কোনো তারকা আড্ডার অনুষ্ঠান নয়। এটি তারকাদের জীবনের মধ্য দিয়ে ভিন্ন এক যাত্রা।

আরও পড়ুন

তবে শুধু তারকাদের কথোপকথনেই সীমাবদ্ধ থাকবে না অনুষ্ঠানটি। কয়েকটি পর্বে ভক্তদের সঙ্গে তারকাদের বিশেষ মুহূর্ত এবং সুবিধাবঞ্চিত শিশু ও প্রান্তিক মানুষের সহায়তায় নেওয়া বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হবে।

প্রযোজক ইশতী আহমেদ বলেন, তারকাদের অজানা গল্পের সঙ্গে গাড়ি চালানোর আনন্দকে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে বিনোদনের পাশাপাশি অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতার একটি বার্তাও থাকবে।

আইডিয়া স্পেসের প্রযোজনায় ‘চেরি প্রেজেন্টস কার-কাস্ট শো লং ড্রাইভ’-এর টি পার্টনার ইস্পাহানি টি এবং কসমেটিকস পার্টনার কোরিয়ান মার্ট।

শিগগিরই কনটেন্ট স্পেসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচার শুরু হবে অনুষ্ঠানটির। পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম দোয়েল ওটিটিতেও দেখা যাবে ‘লং ড্রাইভ’।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad