বক্স অফিসে ‘দ্য বন’ এগিয়ে, ৪০০ কোটি ছাড়াল ‘হনুমান অংশ’

বক্স অফিসে ‘দ্য বন’ এগিয়ে, ৪০০ কোটি ছাড়াল ‘হনুমান অংশ’
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ভারতের বক্স অফিসে নতুন ছবিগুলোর লড়াই জমে উঠেছে। প্রথম সোমবারের আয়ে নানি অভিনীত ‘দ্য প্যারাডাইস’কে পেছনে ফেলেছে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়া অভিনীত ‘দ্য বন: ফোর্স অব দ্য ফরেস্ট’।

অন্যদিকে মুক্তির ৫৩ দিন পরও দাপট ধরে রেখেছে ‘হনুমান অংশ’। বিশ্বব্যাপী ছবিটির আয় ছাড়িয়েছে ৪০০ কোটি রুপি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে ‘দ্য বন’ আয় করেছে ৫ কোটি ২৫ লাখ রুপি। ভারতে চার দিনে ছবিটির মোট আয় ৩৮ কোটি ৮৫ লাখ রুপি। বিশ্বব্যাপী আয় ৫০ কোটি ৩৫ লাখ রুপি।

দীপক কুমার মিশ্র পরিচালিত ফ্যান্টাসি থ্রিলারটি প্রযোজনা করেছেন একতা কাপুর।

মুক্তির পঞ্চম দিনে ‘দ্য প্যারাডাইস’ আয় করেছে ৫ কোটি রুপি। ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৯৭ কোটি ১০ লাখ রুপি। বিশ্বব্যাপী আয় ১৪৪ কোটি ৮৫ লাখ রুপি।

শ্রীকান্ত ওডেলা পরিচালিত ছবিতে নানির সঙ্গে অভিনয় করেছেন মোহন বাবু, সোনালী কুলকার্নি ও রাঘব যুয়াল।

আরও পড়ুন

নীম করৌলি বাবার জীবন অবলম্বনে নির্মিত ‘হনুমান অংশ’ মুক্তির ৫৩ দিন পরও ভালো আয় করছে। ২ কোটি রুপি বাজেটের ছবিটি ভারতে এখন পর্যন্ত আয় করেছে ৩৮৭ কোটি ১৭ লাখ রুপি। সোমবার আয় করেছে ২ কোটি ৩৫ লাখ রুপি।

বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ৪০৪ কোটি ২৫ লাখ রুপি।

বিশাল চতুর্বেদী পরিচালিত ছবিতে নীম করৌলি বাবার চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা। ছবিতে আরও আছেন চন্দন কে আনন্দ, উদয় সিং রাজপুত, পূর্ণিমা তিওয়ারি ও অনিল রাস্তোগি। ভারতে ছবিটি মুক্তি পেয়েছে ৭ আগস্ট।

সাত বছর পর নতুন নামে ভারতের প্রেক্ষাগৃহে ফিরেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে পুনর্মুক্তির পর চার দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে ২৪ কোটি ৮০ লাখ রুপি।

প্রথম দিন ছবিটি আয় করেছিল ৮ কোটি ৬৮ লাখ রুপি। চতুর্থ দিনে আয় হয়েছে ২ কোটি ৮০ লাখ রুপি।

৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘মির্জাপুর দ্য মুভি’ প্রেক্ষাগৃহে ২৫ দিন পার করেছে। সোমবার ছবিটি আয় করেছে ৬০ লাখ রুপি। ভারতে এর মোট আয় দাঁড়িয়েছে ২২৭ কোটি ৬৫ লাখ রুপি।

ছবিতে অভিনয় করেছেন আলি ফজল, দিব্যেন্দু শর্মা, রসিকা দুগ্গল ও পঙ্কজ ত্রিপাঠী। পরিচালনা করেছেন গুরমিত সিং।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad