‘গেম অব থ্রোনস’ সিনেমা মুক্তি পাবে ২০২৯ সালে

‘গেম অব থ্রোনস’ সিনেমা মুক্তি পাবে ২০২৯ সালে
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

‘গেম অব থ্রোনস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রোস। ‘এগনস কনকোয়েস্ট’ নামের সিনেমাটি ২০২৯ সালের ১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি পরিচালনা করবেন ওভেন হ্যারিস। চিত্রনাট্য লিখেছেন বিউ উইলিমন। গল্পের কেন্দ্রীয় চরিত্র রাজা এগন প্রথম টারগারিয়েন। ওয়েস্টেরস জয়ের কাহিনি নিয়ে তৈরি হবে সিনেমাটি। অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

জর্জ আর আর মার্টিনের ফ্যান্টাসি সিরিজ ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ অবলম্বনে নির্মিত ‘গেম অব থ্রোনস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। ২০১৩ সাল থেকে ‘গেম অব থ্রোনস’ সিনেমা নির্মাণের আলোচনা চলছে। মূল এইচবিও সিরিজটি আট মৌসুম প্রচারের পর ২০১৯ সালের মে মাসে শেষ হয়।

বর্তমানে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’–এর দুটি সিরিজ রয়েছে। ‘হাউস অব দ্য ড্রাগন’–এর তৃতীয় মৌসুম চলতি গ্রীষ্মে প্রচারিত হয়েছে। ‘এ নাইট অব দ্য সেভেন কিংডমস’–এর দ্বিতীয় মৌসুম আগামী বছর মুক্তির কথা রয়েছে।

ওভেন হ্যারিস ‘এ নাইট অব দ্য সেভেন কিংডমস’–এর কয়েকটি পর্ব পরিচালনা করেছেন। বিউ উইলিমন ‘হাউস অব কার্ডস’ সিরিজের নির্মাতা। তিনি ‘অ্যান্ডর’–এর চিত্রনাট্যও লিখেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad