২০২৭ ওয়ানডে বিশ্বকাপ/ ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশ পেল যাদের

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশ পেল যাদের
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আইসিসি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ও নতুন ফরম্যাট চূড়ান্ত করেছে। একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ ‘বি’ গ্রুপে স্থান পেয়েছে। বাংলাদেশ ছাড়াও এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা। এখানে যুক্ত হবে বাছাই পেরিয়ে আসা একটি দল। যাদের বলা হচ্ছে ‘কোয়ালিফায়ার বি।’

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ‘এ’ গ্রুপে সঙ্গী অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। তাদের সঙ্গে যুক্ত হবে বাছাই পেরিয়ে আসা অন্য আরেকটি দল, যারা ‘কোয়ালিফায়ার এ।’

স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এবং র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে অন্য শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদের খেলতে হবে বাছাই।

আরও পড়ুন

১০ দলের বাছাইপর্বের বিজয়ী দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা পাবে। অন্য একটি দল আসবে নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ থেকে।

বিশ্বকাপের দল সংখ্যা ১০ থেকে বাড়িয়ে আগামী আসরে ১৪টি করা হলেও সব দল বিশ্বকাপের মূল স্রোতে মিশতে পারবে না। নতুন কাঠামো অনুযায়ী ১২, ১৩ ও ১৪তম স্থানে থাকা তিন দলের মধ্যে হবে ‘সুপার সিরিজ।’ বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তিন দলের মধ্যে হবে মূলত এই ‘সুপার সিরিজ।’

এখান থেকে দুটি দল বাদ পড়বে, শীর্ষ দল জায়গা করে নেবে গ্রুপ পর্বে। আর গ্রুপ পর্বে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে।

এখানে প্রতি দল খেলবে পাঁচটি করে ম্যাচ। এই দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সর্বোচ্চ স্থানে থাকা দল, এই সাত দলকে নিয়ে হবে ‘সুপার সেভেন’ পর্ব। এখান থেকে শীর্ষ চারটি দল খেলবে সেমি-ফাইনালে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad