ফেনীতে সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনীতে সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেনীতে সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
Advertisement
Advertisement

ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফুলগাজী ডাক বাংলোয় আয়োজিত এক অনুষ্ঠানে এ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন তিনি।

তিন উপজেলার স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে স্থাপিত এসব সৌরবিদ্যুৎ সিস্টেমের বাস্তবায়ন করেছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদ কাজে লাগিয়ে স্থাপিত এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি ওই প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ পূরণ করবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad