চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে নারীর মৃত্যু
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। তার নাম আয়েশা বেগম।

শনিবার সন্ধ্যায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম ধরমপুর এলাকার বাবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় তার সৎ ছেলে আশিকুর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় আয়েশা বেগমের সঙ্গে আশিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ছুরি দিয়ে আয়েশাকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আয়েশা বেগমকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ঘটনার পর আশিকুর রহমান পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad