ঈদুল আজহায় আসছে শাকিব খানের ‘মোহাব্বত’

ঈদুল আজহায় আসছে শাকিব খানের ‘মোহাব্বত’
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফ। তাদের নতুন সিনেমার নাম ‘মোহাব্বত’। আরশাদ আদনান প্রযোজনায় ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে নতুন এই চলচ্চিত্রের ঘোষণা দেন শাকিব খান, হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান। সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পোস্ট দিয়ে তারা জানান, ‘মোহাব্বত’ হতে যাচ্ছে নতুন গল্প ও নতুন যাত্রার সূচনা।

সিনেমাটির ঘোষণা প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়। পোস্টার প্রকাশের এক ঘণ্টার মধ্যেই ‘মোহাব্বত’ ও শাকিব খানের নাম সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে উঠে আসে। শাকিব খানের অফিশিয়াল ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া পড়ে ৫০ হাজারের বেশি, মন্তব্য প্রায় চার হাজার এবং শেয়ার হয় প্রায় এক হাজারবার।

‘মোহাব্বত’ শাকিব খান ও হিমেল আশরাফের তৃতীয় যৌথ কাজ। এর আগে এই জুটি ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। দুটি সিনেমাই প্রযোজনা করেন আরশাদ আদনান।

তবে নতুন সিনেমাটির গল্প, শাকিবের বিপরীতে নায়িকা এবং শুটিং শুরুর সময় নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি নির্মাতারা। গুঞ্জন রয়েছে, সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে কোনো বিদেশি অভিনেত্রীকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad