২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ জনসহ গ্রেপ্তার ৪২৮

২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ জনসহ গ্রেপ্তার ৪২৮
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ জনসহ ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ডিএমপি থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪২ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৪৬, মতিঝিলে ৩৯, তেজগাঁওয়ে ৬২, মিরপুরে ১১৮, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৩৮, গোয়েন্দা বিভাগে (ডিবি) পাঁচজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে দুটি সুইচগিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad