ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও ১ বাল্কহেডসহ আটক ৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও ১ বাল্কহেডসহ আটক ৮
ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরবর্তীকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সদর থানাধীন পশ্চিম ইলিশা এলাকার মেঘনা নদীতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় চারটি ড্রেজার ড্রেজিং মেশিন ও একটি বাল্কহেডসহ আটজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

পরবর্তী সময়ে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেড মালিকদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আটকদের মধ্যে সাতজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

জরিমানার নগদ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও জানিয়েছে, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী সাধারণ মানুষের ফসলি জমি এবং বসতভিটা রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad