লালবাগ থেকে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

লালবাগ থেকে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

লালবাগ থেকে আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে (৪৪) গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। শনিবার রাতে লালবাগ থানা এলাকার ১৩৮/১৭ রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পুরনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

শারমিন সুলতানা সর্মি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সম্পদক এবং ২০২৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক  সম্পাদক ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শারমিনের স্বামীর নাম মো. শাহাদাত হোসেন নিপু। তিনি বাংলা একাডেমির পরিচালক হিসেবে কর্মরত আছেন। তবে, তিনিও এক সময় বৃহত্তর লালাবাগ থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: জামালপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad