রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৪টি মামলা করা হয়েছে।
রোববার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৫৩ জন, ওয়ারীতে ৫৪ জন, মতিঝিলে ৫৫ জন, তেজগাঁওয়ে ৮৯ জন, মিরপুরে ৮২ জন, গুলশানে ৩৫ জন, উত্তরা ৩৫ জন ও গোয়েন্দা বিভাগে (ডিবি) তিনজন রয়েছেন।
অভিযানে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪টি ইয়াবা, ১ দশমিক ৫ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


