ঢাবির জগন্নাথ হল থেকে শিক্ষার্থীর লাফ

ঢাবির জগন্নাথ হল থেকে শিক্ষার্থীর লাফ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সন্তোষ ভবনের নয়তলা থেকে এক শিক্ষার্থী নিচে লাফ দিয়ে আহত হয়েছেন।

রোববার রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাবি সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি খুলনা জেলায়।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল টাইমসকে বলেন, ‘ওই শিক্ষার্থী বর্তমানে উন্নতি করছে। চিকিৎসকরা বলেছেন বড় কোনো অসুবিধা হয়নি কারণ তিনি টিনশেডের উপর পড়েছিলেন, সরাসরি নিচে পড়েননি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল প্রাং টাইমসকে বলেন, ‘আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হলের প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad