নওগাঁয় ছাগলের করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

নওগাঁয় ছাগলের করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১
নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নওগাঁর ধামইরহাট উপজেলায় ছাগলের করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাশেম (৪২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের চার সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত রাজ মাহমুদ মন্ডলের ছেলে।

আহতরা হলেন- নিহতের বড় ভাই মুক্তার আলী, ভাইয়ের স্ত্রী রেখা বেগম, আরেক বড় ভাই বদিউল ইসলাম এবং ছোট ভাই ইমরান আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) জমিতে লাগানো করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে কৃষক আবুল কাশেমের পরিবারের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় অভিযুক্ত রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসীরা জানান, উভয়ের মধ্যে আগে থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad