ফেসবুক পোস্ট নিয়ে খুবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

ফেসবুক পোস্ট নিয়ে খুবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বহিরাগত এক যুবককে আটকে রাখে শিক্ষার্থীরা।

শুক্রবার রাত ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় রাতে ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

খুবির একটি সূত্র জানায়, খুবির তিন শিক্ষার্থীর কাছ থেকে গাজা উদ্ধার এবং তাদেরকে বহিস্কার সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন খুবির খাজা হল সংলগ্ন এলাকার সজল নামের এক যুবক।

সেই পোস্ট দেখে ক্ষুদ্ধ হয় শিক্ষার্থীরা এবং রাতে তাকে খাজা হল সংলগ্ন এলাকায় দেখতে পেয়ে ধরে ভেতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে।

আরও পড়ুন

এমন সংবাদ পেয়ে ওই যুবকের পরিবার ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়।

জানতে চাইলে হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুজনকে আটক করে।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাহ উদ্দিন বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা করে আমরা সমাধানের চেষ্টা করছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad