মধ্যরাতে সাতক্ষীরা শহরে যুবক খুন

মধ্যরাতে সাতক্ষীরা শহরে যুবক খুন
Advertisement
Advertisement

সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে মো. জাকারিয়া খান (১৯) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ১২টার দিকে শহরের পশু হাসপাতালের গেটের মুখে রবিউলের চায়ের দোকানে এই হত্যার ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান শহরের কাটিয়া এলাকার বাসিন্দা ও রুচিরা বেকারীর স্বত্বাধিকারী আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা পৌর বিএনপি নেতা শেখ মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চায়ের বিল পরিশোধকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সাথে চা দোকানী রবিউলের ঝগড়া হয়। এ সময় জাকারিয়া বিরোধ মেটাতে গেলে তার বুকে ও পিঠে চাকু দিয়ে আঘাত করা হয়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে চায়ের দোকানের কর্মচারী বাপীও আহত হয়।

আরও পড়ুন

এরপর স্থানীয়রা দ্রুত আহত দুই জনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া খানকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

দ্রুতই আসামীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad