বরখাস্ত নিয়ে যা জানালেন ঢাবি নীল দলের আহ্বায়ক জিনাত হুদা

বরখাস্ত নিয়ে যা জানালেন ঢাবি নীল দলের আহ্বায়ক জিনাত হুদা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনাত হুদা। ছবি: সংগৃহীত 
Advertisement
Advertisement

জুলাই ‘অভ্যুত্থানবিরোধী অবস্থান’ ও শিক্ষার্থীদের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীল দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

তিনি টাইমসকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানবিরোধী ভূমিকার অভিযোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি তার পূর্ণাঙ্গ রিপোর্ট বুধবার সিন্ডিকেটে প্রকাশ করে এবং সেই তদন্তের সুপারিশের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং পরবর্তীতে ট্রাইবুনাল গঠনের সিদ্ধান্ত হয়।

এ ব্যাপারে জিনাত হুদা গণমাধ্যমে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের একটিও তারা প্রমাণ করতে পারেনি। ছয়টি অভিযোগই প্রমাণ করতে সম্পূর্ণভাবে  ব্যর্থ হয়েছে। শিক্ষক সমিতির নিয়ন্ত্রণ নেওয়া এখানে তাদের উদ্দেশ্য। সাদা দল স্পষ্টত অন্যান্য সব পদের মতো শিক্ষক সমিতির পদও দখল করতে চায়। আর আমাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সমাজবিজ্ঞান পদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়ে বিভাগের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখন তারা অযোগ্যদের সুযোগ করে দিতে চাচ্ছে।’

এই বিষয়ে প্রশাসনের কাছে তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং আইনগত প্রক্রিয়ায় কীভাবে যাওয়া যায় সেটিও চিন্তাভবনা করবেন বলে জানিয়েছেন।

জিনাত হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি রোকেয়া হলের সাবেক প্রাধ্যক্ষ ও সমাজবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের নির্বাচিত সদস্য ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad