হাম: আরও ৪ জনের মৃত্যু

হাম: আরও ৪ জনের মৃত্যু
হাসপাতালে হামের রোগীর ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি তিনজনের মধ্যে হামের উপসর্গ ছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চার মৃত্যু নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ১ হাজার ১২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর প্রাণ গেছে ১০২ জনের। ফলে দেশে এ পর্যন্ত হামজনিত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গে সর্বাধিক ৪৫৫ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৭৯ জন, রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৮৬, ময়মনসিংহে ৮০, বরিশালে ৬০, খুলনায় ৪৪ এবং রংপুর বিভাগে ১৫ জন মারা গেছেন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় সকাল ৮টা পর্যন্ত দেশে ১ হাজার ২২১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৪ জন। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭৭ জন, চট্টগ্রামে ২৬১, সিলেটে ১৪৩, বরিশালে ১৩৯, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৬৩, রাজশাহীতে ২৪ এবং রংপুর বিভাগে ২৪ জন রয়েছেন।

চলতি বছর এ নিয়ে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে উপসর্গ দেখা গেছে এবং হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ ২১ জনে। তাদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সরাসরি পরীক্ষা চালিয়ে ১ হাজার ৬২৩ জনের হাম শনাক্ত করা গেছে।

গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর এ পরিসংখ্যান রক্ষা করছে। তবে হাসপাতালে আসা বা ভর্তি থাকা সবার নমুনা পরীক্ষা না হওয়ায় শনাক্তের সঠিক সংখ্যা জানা সম্ভব হয় না।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad