পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, উন্নীতের ঘোষণা

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, উন্নীতের ঘোষণা
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে আগামী ১৫ দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শনে গিয়ে তিনি এই আশ্বাসের কথা জানান।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের ওষুধ ও স্যালাইনের সরবরাহ, পরীক্ষা-নিরীক্ষার সুযোগ এবং বায়োমেডিকেল ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখেন।

এ সময় ভর্তি রোগীদের খাবারের মান ঠিক রাখা এবং যাবতীয় রক্ত পরীক্ষা হাসপাতালের ভেতরেই সম্পন্ন করার কঠোর নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও সুসজ্জিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে; তবে পটিয়ার গুরুত্ব বিবেচনায় নিয়ে এটিকে সরাসরি ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এর টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।

পরিদর্শনের সময় পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম জানান, পটিয়া সাবেক মহকুমা হওয়ায় এখানকার বিশাল জনগোষ্ঠীর জন্য হাসপাতালের পরিধি বাড়ানো জরুরি ছিল।

পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী ও সিভিল সার্জন সাজেদুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad