ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ ১ হাজার ২৫৯ জন এবং নারী ৮৩০ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৮৬৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪৫৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮৪৯ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৮০ হাজার ৩৪৭ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad