এশিয়ান গেমসে পদকজয়ী জিন্নাতকে সংবর্ধনা, লাখ টাকা পুরস্কার

এশিয়ান গেমসে পদকজয়ী জিন্নাতকে সংবর্ধনা, লাখ টাকা পুরস্কার
ছবি: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)
Advertisement
Advertisement

দীর্ঘ চার দশকের অপেক্ষা ঘুচিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে ঐতিহাসিক পদক এনে দেওয়া উশু খেলোয়াড় জিন্নাত আক্তারকে সংবর্ধনা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থপুরস্কার দেওয়া হয়েছে।

রোববার বিকালে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি জিন্নাতের হাতে সম্মাননা ও পুরস্কারের অর্থ তুলে দেন।

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জিতে দেশের ক্রীড়াঙ্গনে নতুন নজির গড়েছেন জিন্নাত। এর আগে দীর্ঘ ৪০ বছর ধরে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে কোনো পদক আসেনি। সর্বশেষ ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মোশাররফ হোসেন। দীর্ঘ চার দশক পর জিন্নাতের হাত ধরেই সেই খরা কাটল।

অনুষ্ঠানে বক্তারা জিন্নাতের এই ঐতিহাসিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। উশুর মতো অপেক্ষাকৃত কম আলোচিত খেলায় আন্তর্জাতিক মঞ্চে এমন অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে এবং তরুণ ক্রীড়াবিদদের জন্য এটি বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।

ভবিষ্যতের আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতেও জিন্নাতের কাছ থেকে আরও ভালো ফল পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্য ধরে রাখতে এবং বাড়াতে প্রশিক্ষণ, প্রস্তুতি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা আরও জোরদার করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad