হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
ছবি: জান্নাতুল ফেরদাউস/ টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০০টি শিশু। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যু ও আক্রান্ত রেকর্ড করা হয়।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০২টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১২৫টি শিশু মারা গেছে।

এ ছাড়া, ২৪ ঘণ্টায় ৮২টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২১৮। এই সময়ে ১ হাজার ১২২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৬২টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪১৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৭৪৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad