ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে

ডেঙ্গুতে মৃত্যু দাঁড়াল ২৫০ জনে
ছবি: কাজী আরিফুজ্জামান রোজেল/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৬৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৫ জন।

আরও পড়ুন

অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩৩৩ জন, বরিশালে ১৫১, খুলনায় ১১১, ময়মনসিংহে ৭৭ এবং রংপুর বিভাগে ৭১ জন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৬৩ জন। চলতি বছর এ পর্যন্ত মোট ৮২ হাজার ৭৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৭৬ হাজার ৮৬২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম ৯ মাসের মধ্যে সেপ্টেম্বর মাসেই সর্বাধিক ডেঙ্গু রোগী ভর্তি ও মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মাসে ১৪৮ জনের প্রাণহানির পাশাপাশি ৪৩ হাজার ৭৭৪ জন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করছে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এই রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad