চীনা নাগরিকসহ অগ্নিদগ্ধ দুজনের খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী

চীনা নাগরিকসহ অগ্নিদগ্ধ দুজনের খোঁজ নিলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের মিরসরাইয়ে কারখানায় অগ্নিদগ্ধ চীনা নাগরিকসহ দুজনকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দেন।

চীনা নাগরিকের সঙ্গে থাকা স্বজনদের আশ্বস্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বার্ন ইনস্টিটিউটেই তার সর্বোচ্চ চিকিৎসা সম্ভব। এরপরও তারা চাইলে রোগীকে নিজ দেশে নিয়ে যেতে পারেন।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি রোগীকে হাসপাতালে আনা হয়। চীনা নাগরিকের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। বাংলাদেশি নাগরিকের ৯০ শতাংশ পুড়েছে। দুজনকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে সোমবার দুপুরে মিরসরাইয়ের একটি স্টিল মিলে চুল্লির গলিত লোহা ছিটকে পড়ে জেংলিং হং নামে এক চীনা নাগরিকসহ তিন বাংলাদেশি শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে চীনা নাগরিকসহ দুজনকে ঢাকায় আনা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad