ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫
ছবি: কাজী আরিফুজ্জামান রোজেল/টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯৪৮ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬২০ জন। তাদের মধ্যে ৭৩ হাজার ৮৯০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৪৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৯৯ জন পুরুষ এবং ৭৪৯ জন নারী। এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী ২৮৪ জন। এরপর ১৬ থেকে ২০ বছর বয়সী ২৭৮ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ২৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৬ থেকে ১০ বছর, দুজনের ৩৬ থেকে ৪০ বছর এবং তিনজনের ৪১ থেকে ৪৫ বছর।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী। তবে মৃত্যুর ক্ষেত্রে নারীর সংখ্যা বেশি। মোট মৃত্যুর ৫২ দশমিক ৩ শতাংশ নারী এবং ৪৭ দশমিক ৭ শতাংশ পুরুষ।

চলতি বছর এখন পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৮০ জন। সিটি করপোরেশনের বাইরের এলাকায় ভর্তি হয়েছেন ১৮ হাজার ১৭৪ জন।

মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৭৭৪ জন, যা চলতি বছরের এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। আগস্টে ৯ হাজার ২০৬ জন এবং জুলাইয়ে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হন।

এদিকে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গুতে মারা গেছেন ১৪৮ জন। আগস্টে ৪৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাবে, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ১ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ৬৭৮ জন এবং বেসরকারি হাসপাতালে ২৭০ জন ভর্তি হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad