এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের কোথাও এলপিজির কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে এক অনলাইন বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, দেশে এলপিজি সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কিছু এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম নেওয়া হতে পারে। সরবরাহ স্বাভাবিক থাকার পরও কোথায় ঘাটতি দেখা দিচ্ছে এবং কেন বেশি দাম নেওয়া হচ্ছে, তা তথ্য-প্রমাণসহ জানাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, জেলা প্রশাসকদের তথ্য পাওয়ার পর আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেসব এলাকায় সরবরাহ কম, সেখানে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

ইকবাল হাসান মাহমুদ সতর্ক করে বলেন, কৃত্রিম সংকট তৈরি বা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের আরও সক্রিয় ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad