যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি হবে না: বাণিজ্যমন্ত্রী

যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি হবে না: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ব্যবসায়ীরা ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি দাবি জানালেও যাচাই-বাছাই না করে দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার সকালে সিলেট সদর উপজেলায় সুরমা নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির দাবি জানালেও সরকার বুঝে শুনে সিদ্ধান্ত নেবে।’

এ ছাড়া দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনিয়োগে বাধা সৃষ্টি করবে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে, তাতে দেশি বা বিদেশি বিনিয়োগে কোনো প্রভাব যাতে না পড়ে সে দিকে সরকারের নজর রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad