রুপপুর বিদ্যুৎকেন্দ্র/ প্রথম ইউনিটের বাকি জ্বালানি আসছে শুক্রবার

প্রথম ইউনিটের বাকি জ্বালানি আসছে শুক্রবার
Advertisement
Advertisement

রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বাকি থাকা জ্বালানি শুক্রবার আসবে।

বৃহস্পতিবার নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এক কর্মকর্তা টাইমসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি আমদানির বিষয়ে এখনো কোনো অনুমোদন দেওয়া হয়নি। ফলে শুক্রবার যে জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আসছে, সেটি প্রথম ইউনিটেরই বাকি অংশ।

তিনি জানান, রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটের ভালভের যে সমস্যা দেখা দিয়েছিল সেটি পুরোপুরি ঠিক হয়নি। রাশিয়ার বিশেষজ্ঞরা সেটি নিয়ে এখনো কাজ করছেন।

এর আগে সেফটি ভালভের ত্রুটির কারণে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। গত ৩ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সেসময় ত্রুটি মেরামত ও বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad