পলাতকদের সাংগঠনিক তৎপরতার সুযোগ নেই: এ্যানি

পলাতকদের সাংগঠনিক তৎপরতার সুযোগ নেই: এ্যানি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে যাওয়া নেতাদের সংগঠন ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক কার্যক্রমের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, তারা বিচ্ছিন্নভাবে কিছু অপকর্মের চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

শুক্রবার বিকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলকে উদ্দেশ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘বিএনপি সরকারি দল হয়েছে মাত্র ছয় মাস। এই সময়ে সব কাজ করা সম্ভব নয়। বিরোধী দল এখন কথায় কথায় মিছিল, মিটিং, লংমার্চ ও রোডমার্চ করবে, এটা কি মানানসই?’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে তারা বলেছেন, তারা আল্লাহর দল। তারা মানুষকে জান্নাত দিতে পারবে। এ ধরনের বক্তব্য দিয়ে দুর্বল জায়গায় আঘাত করে তারা আমাদের মা-বোনদের ভোট নেওয়ার চেষ্টা করেছে।’

তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে কোনো দল কি জান্নাত দিতে পারে? জান্নাত সম্পূর্ণ ঈমান ও আকিদার বিষয়। এটা আল্লাহর হুকুম।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এ ছাড়া চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, মহিলা দল নেতা ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad