‘এমপি ফেরদৌসীর পদত্যাগ ও কমিটি বাতিলের সিদ্ধান্ত সময়োপযোগী’

‘এমপি ফেরদৌসীর পদত্যাগ ও কমিটি বাতিলের সিদ্ধান্ত সময়োপযোগী’
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ছবি: উইকিপিডিয়া
Advertisement
Advertisement

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংরক্ষিত আসনের এমপির পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার টিআইবির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

এই ঘটনা ঘিরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ ও কমিটি বাতিলের সিদ্ধান্তকে সময়োপযোগী বলে অ্যাখ্যা দেন তিনি।

তার মতে, ‘তবে এটিকে কেবল এড-হক বা বিচ্ছিন্ন প্রতিক্রিয়া হিসেবে নয়, সকল রাজনৈতিক দলের ব্যাপক আত্মশুদ্ধিমূলক কর্মপরিকল্পনার সূচনা হিসেবে দেখা উচিত। একইসঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে সকল জনপ্রতিনিধির জন্য যুগোপযোগী ও কঠোর নৈতিক আচরণবিধি প্রণয়ন করতে হবে।’

আরও পড়ুন

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মাথায় লাল কাপড় বেঁধে মুখোশ পরা ২৫০ জনের বেশি লোক দুর্বৃত্তদের মতো দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে তারা ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি, নগদ টাকাসহ বিভিন্ন মালপত্র লুট করে এবং স্থাপনা ভেঙে ফেলে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি

প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের সরকারি রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন যন্ত্রপাতি ও উপকরণ, ওষুধ ও ভ্যাকসিন, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা, প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, তিনটি স্টিলের আলমারি, পাঁচটি স্টিলের ফাইল কেবিনেট, ল্যাবরেটরির যন্ত্রপাতি ও রিএজেন্ট, দুটি টিভি, দুটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টারসহ চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়।

এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad